সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সলঙ্গায় ৬৫ বছর পর মসজিদের ওয়াকফকৃত সমপত্তি জবর দখল থেকে এলাকাবাসীর পুর্ণরুদ্ধার

শাহরিয়ার মোরশেদ, সলঙ্গা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার উত্তরপাড়া নদীর ধারে কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াকফকৃত ৯ বিঘা সম্পত্তি জবর দখল থেকে মুক্ত করলেন এলাকাবাসী।

২৫ এপ্রিল শুক্রবার জুম্মা নামাজের পর চরিয়া শিকার উত্তর পাড়ার মসজিদের মুসুল্লীগন ও এলাকাবাসী মিলে মসজিদের ওয়াকফকৃত আরএস ৩৯০ ও ৩৯২ খতিয়ানের ১৬৯৬,১৬৬৫,৪৯৬৮,১১৬০,১৬৫৯,৪৯০৭,৫০৩১ দাগের সর্বমোট ৩০৩ শতক জমিতে মসজিদের সাইনবোর্ড টানিয়ে মন্টু মাস্টারের জবর দখল মুক্ত করেন এলাকাবাসী।

জানাজায়, মোতাওল্লী আব্দুল জলিল সরকারের ফুফু লতিফুন নেছা ১৯৬২ সালে উত্তরপাড়া জামে মসজিদের নামে আব্দুল জলিলকে মোতাওল্লী করে ৩০৩ একর জমি ওয়াকপ করে দেন। দলিলে এসব জমির আয় মসজিদের উন্নয়ন ও মসজিদের কাজে ব্যায়করার কথা উল্লেখ করা হয়। এবং আব্দুল জলিলের পর মোতাওয়াল্লীর ইতি টানা হয়।
আব্দুল জলিল সরকার মারা যাওয়ার পর তথ্য ও নথি গোপন করে আব্দুল জলিলের বড় ছেলে জাহিদুল ইসলাম মন্টু মোতাওয়াল্লী নিয়োগ এনে জবরদখল করে ফসলাদি মসজিদে না দিয়ে ফসলাদি ও টাকা পয়সা আত্মসাৎ করে আসছিল।
সম্প্রতি একটি নতুন রাস্তানেওয়াকে কেন্দ্র করে নথি পত্র বেরিয়ে আসলে এলাকার যুবসমাজ ও মসজিদ কমিটি ওয়াকফ থেকে নথিপত্র উদ্ধার করে।
এরপর জাহিদুল ইসলামকে বার বার মসজিদ কমিটির হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বললেও মন্টু মাস্টার মসজিদের হিসাব না দিয়ে এই জমিজমা মসজিদের জমি নয় বলে এরিয়ে যান।
পরে এলাকাবাসী বৈঠক করে সকলের মতামতের ভিত্তিতে দখলকৃত জায়গা জমি গুলো সনাক্ত করে দখল মুক্ত করেন।

মসজিদ কমিটির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ডলার জানান, ইতিপূর্বে আমরা জানতামই না আমাদের মসজিদে ওয়াকফকৃত ৯ বিঘা সম্পত্তি রয়েছে। সম্প্রতি একটি রাস্তাকে কেন্দ্র করে বিষয়টি খোলাসা হয়। এরপর আমরা ঢাকার ওয়াকফ স্টেট থেকে কাজ প্রত্র ও দলিলাদী সংগ্রহ করি। মসজিদের জমি ও বিগত ফসলাদির হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য কয়েকবার শালিসও ডাকি, তিনি সে ডাকে সাড়া না দিয়ে উল্লটো মসজিদ কমিটির দলিলকে জাল হিসেবে অখ্যা দিয়ে এরিয়ে যান।
এরপরও তাকে হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বার বার মৌখিক ও লিখিত ভাবে অবহিত করি। কিন্তু তিনি আমাদের সাথে এলাকাবাসীর সম্মুখে না বসে বিভিন্ন বিতর্কের সৃষ্টি করেন।

এলাকাবাসীর সিন্ধান্ত মোতাবেক আজ সকল জায়গায় মসজিদের জমিতে মসজিদের সাইনবোর্ড টানিয়ে ৬৫ বছরের দখল মুক্ত করা হয়েছে।
এখন থেকে এসব সম্পত্তি মসজিদ ও এলাকাবাসীর সিন্ধান্ত মোতাবেক পরিচালিত হবে ইনশাআল্লাহ্।
এসময় উপস্থিত মুরুব্বিদের মধ্যে আলহাজ্ব নুরুল ইসলাম মাস্টার জানান, ইতিপূর্বে প্রায় ১৫ বছর আগে আমি একটু আবগত হলে আমি মন্টুর কাছে কাগজ পত্র দেখতে চাইলে আমাকে হত্যার হুমকি ও বিভিন্ন ভাবে হয়রানি করে আমাকে দমিয়ে রাখা হয়। আজ যুবক সমাজ ও এলাকাবাসীর সাথে সেই জমি উদ্ধার করে আমি অত্যান্ত আনন্দিত এখন থেকে মসজিদের জায়গাজমি মসজিদের তথ্যাবদানে পরিচালিত হবে ইনশাআল্লাহ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০