শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি স্বীকৃতির দাবিতে বিক্ষোভ

ফটোকার্ড

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রির সমমান করার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিগগিরই দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।

এক দফা দাবি আদায়ে জেলার নার্সিং ইন্সটিটিউট সিরাজগঞ্জ, সাফা মক্কা নার্সিং ইন্সটিটিউট, সাহেরা আমির নার্সিং ইন্সটিটিউট, সাখাওয়াত মেমোরিয়াল নার্সিং কলেজ, আদর্শ কলেজ অব নার্সিং ইন্সটিটিউট, জাহানারা নার্সিং ইন্সটিটিউট, সিরাজগঞ্জ নার্সিং কলেজের প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

রোববার ( ২৭ এপ্রিল) সকাল ১১টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিল। এসময় জেলা প্রশাসকের কাছে দাবী আদায়ের পত্র প্রেরণ করেন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীরা বলেন, ‘ইন্টার পাশ করার পর চার বছর পড়াশোনা শেষ করার পর কীভাবে ইন্টারপাশ থাকে। অন্য একজন বলেন, ‘যারা ডিপ্লোমা করতেছি তারা যেন ডিগ্রির সম্মানটা পায়। প্রধান উপদেষ্টা বরাবর ম্যাসেজটা দিতে চাচ্ছি আমাদের এই দাবিটা যেন তারা মেনে নেয়।
এসময়, আহসান হাবিব সোহাগ, আশরাফুল ইসলাম অনিক, ইয়াকুব, নাইম হোসাইন,আলমগীর, রাশেদ, মামুন, আবু নাইম, কিবরিয়া, রহমত, ফয়সাল, সুমন, রাদিতা, সুবর্না, প্রিয়া দাস, পূজা, মরিয়ম, শাকিলাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০