শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

দেশের কোন দয়ালু ও হৃদয়বান কি সলঙ্গার হামজালার চিকিৎসার দায়িত্ব নেবে?

Download Photocard

সোহান সেখ :

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার অন্তর্গত ঘুরকা বেলতলা ইউনিয়নের নাঙ্গলমোড়া পূর্বপাড়া গ্রামের ছোট্ট শিশু হামজালা আজ অসহায় জীবন যাপন করছে। জন্মের পর হামজাকে তার মা-বাবা নানা-নানির কাছে পাঠিয়ে দেন। বর্তমানে হামজার সকল দায়িত্ব পালন করছেন তার নানা-নানি, যাদের পরিচয়ে হামজার চিকিৎসা চলছে।

হামজার নানা-নানি জানান, জন্মের তিন বছর পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হামজা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। এরপর ঝাকুনি রোগে আক্রান্ত হয়ে হামজার স্বাভাবিক শারীরিক গঠন নষ্ট হয়ে যায় এবং এখন সে একটি শারীরিক প্রতিবন্ধী শিশুর জীবন কাটাচ্ছে।

সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়া জিয়া মেডিকেল কলেজে বহু চিকিৎসা করানো হয়েছে। চিকিৎসা খরচ মেটাতে পরিবার এখন নিঃস্ব। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন হামজাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা নিয়ে যেতে, কিন্তু পরিবারের পক্ষে তা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

হামজার অসহায় পরিবার এখন দেশের দয়ালু, সহৃদয়বান মানুষের দিকে চেয়ে আছে। যদি কোনো মহানুভব ব্যক্তি এগিয়ে আসেন এবং হামজার চিকিৎসার দায়িত্ব নেন, তাহলে হামজার পরিবার আজীবন তাদের জন্য দোয়া করবে।

সহযোগিতার জন্য যোগাযোগ করুন: হামজালার পিতা রাজ্জাক (বিকাশ নম্বর): ০১৭৯৭৩০১৮০৮। আসুন, আমরা সবাই মিলে ছোট্ট হামজার পাশে দাঁড়াই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০