শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

Download Photocard

হারুন অর রশিদ খান হাসানঃ

” দ্বন্দ্বে কোন আনন্দ নাই,আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে,কোন চিন্তা নাই ” এই শ্লোগানে সোমবার ( ২৮ এপ্রিল ২০২৫) সিরাজগঞ্জে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচী পালন করা হচ্ছে। কর্মসূচীর মধ্যে ছিলো বর্ণাঢ্য র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান,রক্তের গ্রুপ নির্ণয়,ওজন মাপা,বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান,আইন সহায়তা ফরম বিতরণ ও আলোচনা সভা।
সকাল আটটার সময় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙণে আকাশে পায়রা ও রঙবেরঙে বেলুন উড়িয়ে এবং লাল ফিতা কেটে আইনগত সহায়তা দিবসের দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান এম.আলী আহমেদ। পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালেক্টরেট ভবনের সামনে দিয়ে যেয়ে রাজার স্টেশন রোড ঘুরে আবার আদালত প্রাঙণে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র‍্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ নাজরান রউফ, সিনিয়র সহকারী জজ মোঃ আহমেদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লা,কানিজ ফাতিমা,অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, জেলা লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সহকারী জজ) সাদ্দাম হোসেন,জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিজ্ঞ পিপি এডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার রফিক সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সেলিম,প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান।
বর্ণাঢ্য র‍্যালিতে সিনিয়র ও সহকারী জজ,আইনজীবী, আইনজীবী সহকারী, গণমাধ্যমকর্মী,জেলা ও দায়রা জজ আদালত,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা-কর্মচারী,জেলা পুলিশের বাদক দল,সহ বিপুলসংখ্যক আইন সহায়তায় উপকার ভোগী মানুষেরা অংশ নেন।
#
হারুন অর রশিদ খান হাসান
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
২৮.০৪.২০২৫

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০