সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে শিক্ষকের উপর হামলাকারী জুয়েল ও রুবেলকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ সোহান সেখঃ

সিরাজগঞ্জ সদর উপজেলায় দুই সাবেক শিক্ষার্থীর হামলায় গুরুতর আহত হয়েছেন সূচনা কিন্ডার গার্টেন অ্যান্ড হাই স্কুলের পরিচালক ও শিক্ষক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এ ঘটনার প্রতিবাদে হামলাকারী জুয়েল ও রুবেলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২০০ জন শিক্ষার্থী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত শনিবার (২৬ এপ্রিল) সকালে মেছড়া ইউনিয়নের রূপসা গ্রামে বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত দুই ভাই, সাবেক শিক্ষার্থী মো. জুয়েল রানা (২৫) ও মো. রুবেল রানা (৩২), উভয়েই রূপসা গ্রামের মৃত সামাদ ব্যাপারীর সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ক্লাসরুমে বসার আসন নিয়ে বিরোধের জেরে শিক্ষকের ওপর টিউবওয়েলের হ্যান্ডেল ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়। প্রাণ বাঁচাতে শিক্ষক মঞ্জু দৌড়ালেও গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় শিক্ষকের মেয়ে সাথী খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় দুই অভিযুক্তের নাম উল্লেখ করে এবং কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে শিক্ষার্থী মিম খাতুন বলেন, আমাদের শিক্ষককে নির্মমভাবে আহত করা হয়েছে, আমরা এর বিচার চাই। সাবেক শিক্ষার্থী সবুজ রায়হান বলেন, শিক্ষকের স্থান বাবার পরে, এই হামলার প্রতিবাদে আমরা ঐক্যবদ্ধ।

বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আশিকুর রহমান সজিব বলেন, আজ সহকর্মীর ওপর হামলা হয়েছে, কাল আমাদের ওপরও হতে পারে। দোষীদের বিচার জরুরি। প্রধান শিক্ষক মাহমুদুল হাসান উথান দ্রুত বিচার নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০