শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুর্নীতিবাজ বিচারকদের অপসারনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট): বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে
কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে, সাবেক বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের সোপর্দকরণ এবং ফ্যাসিবাদের  দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারনের দাবিতে বিক্ষোভ সমাবেশ  ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি (পিপি),এ্যাডঃ রফিক সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী ফোরাম,সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক এ্যাড: হামিদুল ইসলাম দুলাল।

এসময়ে বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের উপদেষ্টা এ্যাড:ইন্দ্রজিৎ সাহা,অতিরিক্ত পিপি, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটএ্যাড: হুমায়ুন কবির কর্নেল,
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,
প্রমুখ।
এ সময় বিশেষ অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে গ্রেফতার ও বিচার করতে হবে, তিনি  আরো বলেন, আমরা ১৭ বছর অনেক  কষ্ট করেছি, এই এবিএম খাইরুল হক তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করেছে ফ্যাসিবাদ হাসিনার  কথামতো।  সকল  হত্যার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ এবং বিচারকদের উদ্দেশ্যে বলেন ফ্যাসিবাদ হাসিনার আমলে যারা খুন গুম করেছে তাদেরকে জেলে রাখেন, রিমান্ডে নেন, সঠিক বিচার করেন এতে জনগণ ও আমরা ঐক্যবদ্ধ আছি আপনাদের পাশে আছি।
  বিক্ষোভ সমাবেশে আইনজীবী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০