শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

ইসলামিয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ এর যোগদান,সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

বৃহস্পতিবার  ৮ই মে ২০২৫ খ্রিঃ সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত  ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জের  নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মোঃ শরীফ- উস- সাঈদ । তিনি এর আগে সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন। তাঁর দীর্ঘ শিক্ষকতা অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও শিক্ষার মানোন্নয়নে অবদানের জন্য তিনি একজন সম্মানিত শিক্ষাবিদ হিসেবে পরিচিত।

নবনিযুক্ত অধ্যক্ষ স্যারের আগমনে কলেজের ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন। পুরো ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা স্যারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কলেজের বিভিন্ন বিষয়ে স্যারের দিকনির্দেশনা শোনার সুযোগ পান।

নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ- উস- সাঈদ কলেজের সার্বিক উন্নয়নে তার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, “আমি এই কলেজকে একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে সবার সঙ্গে একসাথে কাজ করতে চাই।” তিনি আরও শিক্ষার পরিবেশ উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম প্রসার এবং আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন।

উপস্থিত শিক্ষকগণ স্যারের নেতৃত্বে কলেজের উন্নয়নের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বিশ্বাস করেন, প্রফেসর মোঃ শরীফ- উস- সাঈদ এর দক্ষতা ও অভিজ্ঞতা ইসলামিয়া সরকারি  কলেজকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০