শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

যমুনা সেতু সিকিউরিটি ম্যানেজার মাহফুজ রহমান এর খামখেয়ালিপনা ও মানসিক অত্যাচারে সিকিউরিটি শ্রমিক অসুস্থ

ফটোকার্ড

নজরুল ইসলাম:
অসুস্থতার জন্য একদিনের ছুটি ও কর্তৃপক্ষের অপমান সইতে না পেরে যমুনা সেতু পশ্চিমপাড়ের সিকিউরিটি সুপারভাইজার নুরুল ইসলাম (৫০) হিটস্ট্রোকে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েছে।
সিকিউরিটি সুপারভাইজার নুরুল ইসলাম সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী এলাকার বাসিন্দা।

জানা যায় সাইট ইঞ্জিনিয়ার মোঃ আহসান কবির পাভেলের ছত্রছায়ায় থাকার কারণে নানা অনিয়ম ও শ্রমিকদের উপর নানাভাবে অত্যাচার করার পরও কোন শ্রমিক তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস পায় না।

এদিকে ম্যানেজার মাহফুজ রহমান বিষয়টি অস্বীকার করলেও শ্রমিকরা বলছেন তাঁর মুখে খারাপ ভাষা ও মানসিক অত্যাচার কর্মেক্ষেত্রে নিত্যদিনে সঙ্গী। এতে ম্যানেজার মাহফুজ রহমানের শাস্তিস্বরুপ অপসারনসহ কর্তৃপক্ষের নিকট জোড়ালে হস্তেক্ষেপ কামনা করেছেন শ্রমিকরা।

নুরুল ইসলামের স্ত্রী মজলেফার অভিযোগ সূত্রে জানা যায়, যমুনাসেতু সিকিউরিটি সুপারভাইজার নুরুল ইসলামের শারিরীক অসুস্থতায় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সিসিসিসির ম্যানেজার মাহফুজুর রহমানের নিকট একদিনের ছুটি দাবী করলে তিনি রাজী না হয়ে পরের দিন সাড়ে ৮টার দিকে ম্যানেজার অফিসে ডেকে বিভিন্ন ভাষায় খারাপ গালিগালাজসহ চাকুরী হতে অব্যাহতি দেওয়ার নানা হুমকি ধামকি দিতে থাকে এবং ঘার ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। যার কারণে তখন থেকেই শারিরীক ও মানসিক ভাবে অসুস্থ্য হইয়া পড়ে নুরুল ইসলাম। চাকরী হারানো ভয়ে আস্তে আস্তে সে আরো গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে । চাকুরিরত অবস্থায় মে মাসের ৮ তারিখ ভোর ৬টার দিকে নুরুল ইসলামের মোবাইল ফোনে আবারও বিভিন্ন হুমকি ধামকি দিয়ে কর্মস্থল থেকে চলে যেতে বলে। সাথে সাথে সে অসুস্থ হয়ে পড়ে গেলে কর্তব্যরত অন্যান্য কর্মচারীরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নুরুল ইসলামকে ভর্তি করা হয়।

হাসপাতালের সহকারী রেজিষ্টার (মেডিসিন) ডাঃ হিমাদ্রি শেখর সাহা বলেন, হাইপারটেনশনে সে ব্যাপক অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিকভাবে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁকে কিছু পরীক্ষা দেওয়া হয়েছে। রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০