শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে ২দিন ব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

ফটোকার্ড

সোহান সেখ :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে দুদিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। ৯ ও ১০ এপ্রিল অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হাবিবুল্লাহ সরকার।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে প্রতিটি কর্মীকে একাডেমিক শিক্ষার পাশাপাশি ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হতে হয়। কর্মীদের জ্ঞানার্জনের ক্ষেত্রে সর্বোচ্চ যত্নবান হতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে এবং সকল ষড়যন্ত্রের মোকাবেলায় সদা সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরের প্রতিটি জনশক্তিকে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।

শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম, নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ শহর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল লতিফ, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ এবং ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট ছদরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০