শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক ইশান-সদস্য সচিব রাহাত

ফটোকার্ড

সোহান সেখ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার ১২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য অনুমোদিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াছির আরাফাত ইশান এবং সদস্য সচিব হয়েছেন মোঃ রাহাত তালুকদার।

শনিবার (১০ মে) রাত্রে সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজীব সরকার ও সদস্য সচিব মেহেদী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাওছাররুল আলম (সাগর)। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. তানজির হোসেন তন্ময়, রাকিবুল হাসান, সাকিব হাসান, শুভফাহিম, মোনায়েম রিফাত, হাবিব মাহতাব হিজল, হাফেজ সাদিকুর রহমান সাদিক, মোস্তাকিম বিল্লাহ শাকিল, মো. ইব্রাহিম হোসেন, মো. ফিরোজ আহমেদ, মো. সোহাগ, তানভীর মোর্শেদ, মুজাহিদ বিন নেওয়াজ, সালাউদ্দিন আহমেদ ও মো. সাদমান সাকিব।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন অনিক হাসান। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন ইসরাত জাহান সিলমী, মো. জুলহাস, মানতাসা পারভীন পিযু, রাসেল আহমেদ, আব্দুর রহিম, মো. হাসান, মো. রাজু শেখ, মো. আতিকুল ইসলাম, মো. জুবায়ের হোসেন, সুমাইয়া স্বর্ণা, সামিদুল ইসলাম রাবু, মো. সুমন শেখ, মো. ইউসুফ জুবায়ের রাইয়ান সাদিক, মো. মাহির লাবিব ও মো. জিহাদুল ইসলাম।

সিনিয়র মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন সাদমান জাহিন, তালিমুল রাব্বি, মো. মারুফ আরেফিন, আয়ান হুজাইফা, দেব জিৎ মালাকার, মো. মেহেদী হাসান, মো. মুন্না শেখ, হাবিবুর রহমান হাবিব ও তাওহিদুল ইসলামসহ আরও অনেক উদ্যমী ছাত্রনেতা।

কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন সাদিয়া আহমেদ সিনহা। সহ-মুখপাত্র হিসেবে রয়েছেন সুমাইয়া আফরিন সুপ্তি, আফসারা মীম ও মোছা: আশা খাতুন।

সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজীব সরকার আশা প্রকাশ করে বলেন, এই নতুন কমিটি বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে দৃঢ়ভাবে কাজ করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০