শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

গ্রামপাঙ্গাসী ডিগ্রি  কলেজের  এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী ডিগ্রি  কলেজের ২০২৫খ্রিঃ   এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজের আয়োজনে,
বৃহস্পতিবার (১৫ মে) সকালে অত্র কলেজে উক্ত অনুষ্ঠানে, কলেজের এইচ.এস.সি বিদায়ী সকল পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র,কলম স্কেল  দেওয়া হয়। এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষীর্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান জানানো হয়।
প্রতিবছরের মতো এবছরেও ” গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজে”র   মোট ৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানা যায়। বিদায় ও দোয়া অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন, গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মোঃ আব্দুল হাকিম আকন্দ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজের গভনিং বডির প্রতিষ্ঠাতা সদস্য- মোঃ শাহ আহমেদ গাউছেল রেজা  দাতা সদস্য – মোছাঃ খাদিজা মোমেন, বিদ্যােৎসাহী নাজমিন আরা, শাহিনুর ইসলাম ভূঁইয়া, হিতৈষী সদস্য – মোঃ ওমর ফারুক, অভিভাবক সদস্য – মোঃ আব্দুস শুকুর মাহমুদ, মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি – এস.এম. আব্দুল লতিফ, তানজিলা আক্তার, মোঃ মাহাবুব আলম। 

সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক  শাহিনুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক আবুল কাশেম ফেরদৌসী, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ শরিফুল ইসলাম মানিক প্রমুখ । 
অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের ইংরেজি প্রভাষক  মোঃ রফিকুল ইসলাম। 
এ অনুষ্ঠানে অত্র ডিগ্রি  কলেজের সকল, সহকারী অধ্যাপক,  সিনিয়র  প্রভাষক, প্রভাষক,  কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, সুধীজন, কলেজের  সকল শিক্ষার্থীরা বিদায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং  অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন  পরিচালনা করেন,  সিনিয়র প্রভাষক মোঃ ফরিদুল হক।  সকল বিদায়ী শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা   হয়। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০