শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

মৃত্যুদন্ডাদেশ থেকে আজহারের খালাস: নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এ রায় ঘোষণার কিছুক্ষণ পরে নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘মহান আল্লাহর পক্ষ থেকে এই রায় হক্বের ঝলক এবং মহান আল্লাহর বিশেষ নিয়ামত। উচ্ছ্বাস নয়, মিছিল নয়, স্লোগান নয়।’

মঙ্গলবার নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন জামায়াত আমির।

নেতাকর্মীদের অনুরোধ করে ডা. শফিকুর রহমান বলেন,‘মহান আল্লাহর শানে আসুন মাথানত করি। তার পবিত্রতা ঘোষণা করি, তার শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তায়ালার তাকবীর ধ্বনি উচ্চারণ করি।সব সহকর্মীবৃন্দের প্রতি এটিই একমাত্র অনুরোধ।’

এর আগে এটিএম আজহারের রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, ‘সত্যর বিজয় হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আজকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। এসময় তিনি সত্যের বিজয় হয়েছে তিনবার উচ্চারন করেন।

মঙ্গলবার আদালত প্রাঙ্গণে জামায়াত নেতার এটিএম আজহারকে বেকসুর খালাস রায় দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০