শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে বেসরকারি স্কুল,কলেজ কর্মচারীদের উৎসব ভাতার দাবীতে কর্মবিরতি পালন

ফটোকার্ড


নজরুল ইসলাম:
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতির ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। বুধবার সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতিতে সম্মতিপত্র সংশোধন করে শিক্ষকদের ন্যায় কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির ন্যায্য দাবীতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে সিরাজগঞ্জের ধুকুড়িয়া শেখ আব্দুল হামিদ টেকনিক্যাল এন্ড বিএম ও কৃষি কলেজ, আইডিয়াল কলেজ এবং বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কর্মচারীরা।
বুধবার (২৮মে) সকালে সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের ধুকুড়িয়া কলেজ মাঠে এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতিকালে কর্মচারীরা বলেন, ‘সরকার কর্মচারীদের বাদ রেখে শুধু শিক্ষকদের উৎসবভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় মুঞ্জুরুল আলম, আব্দুস সালাম, নুরুল ইসলাম , আম্বিয়া খাতুন, শিউলী, তাসলিমা খাতুতুন, ইমরুল হাসান, নাসির উদ্দিন, আবু সাইদ, হাফিজুলসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মঙ্গলবার (২৭ মে) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘এই কর্মবিরতির পরও সম্মতিপত্র সংশোধন করে শিক্ষকদের ন্যায় কর্মচারীদের উৎসবভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করা না হলে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।’
এর আগে দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসবভাতা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে মূল বেতনের ৫০ শতাংশ উৎসবভাতা পাবেন, যা আগে ছিল মূল বেতনের ২৫ শতাংশ। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০