সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বনপাড়া পৌর প্রশাসকের নামে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন


মোঃ মেহেদী হাসান সরকার,বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম এর নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে বনপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ।
বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র বনপাড়া বাজারে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম বনপাড়া পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর বড়াইগ্রাম উপজেলার প্রাণকেন্দ্র বনপাড়া পৌর ও বাজার এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে বাজার এলাকায় স্বল্প সময়ের মধ্যে যে উন্নয়ন হয়েছে বিগত ১৫ বছরে এমন উন্নয়ন হয়নি। বক্তার আরো বলেন, স্বৈরাচার সরকারের দীর্ঘ ১৫ বছরের লুটপাটের পর এমন উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্ত করতে কিছু সুবিধাবাদী কুচক্রী মহল পৌর প্রশাসকের নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে, আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় তারা হুশিয়ার বিয়ে বলেন, এ বাজার আমাদের, কোন অপশক্তি এই চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, ব্যাবসায়ী মোঃ সুরুজ আলী, মোঃ আলতাফ হোসেন মৃধা, মোঃ ইব্রাহীম হোসেন সহ সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ ও সূধীজন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০