শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা,ভোট গ্রহণ ১২ জুলাই 

Download Photocard

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১২ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ বাস-মিনিবাস কার্যালয়ে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন বোর্ডের সদস্যরা বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা ২০২৫  এর ধারা মোতাবেক সিরাজগঞ্জ বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির ১১টি পদের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। 

বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১২টায় বাস মালিক সমিতির কার্যালয় হলরুমে তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: ফরহাদুল ইসলাম। 

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ রওশন আলী ভুট্টু, মোঃ শাহেদ খান, মোঃ কামাল শেখ ও মোঃ মোবারক খান, সিরাজগঞ্জ জেলা বাস মালিক-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ সদস্যরা উপস্থিত ছিলেন৷ 

নির্বাচনী বোর্ডের তথ্য অনুযায়ী এ বারের মোট ভোটার সংখ্যা ৭০৭জন। তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৬ জুন ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, আপত্তি নিষ্পত্তি এবং ১৭ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ ও ১৯ জুন সমিতির কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রয় করা হবে। ২২ জুন মনোনয়ন পত্র জমা গ্রহণ, ২৩ জুন মনোনয়নপত্র যাচাই ও বাছাই, ২৪ জুন মনোনয়ন পত্রের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৫ জুন প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৬ জুন মনোনয়নপত্র প্রত্যাহার, ২৮ জুন প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ এবং ১২ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ বাস-মিনিবাস কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০