সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

মুসলিম প্রধান দেশে ইমামরা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি- জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

মোঃ  হোসেন আলী (ছোট্ট): সিরাজগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাস প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৯ মে ২০২৫ খ্রিঃ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের এ কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিরাজগঞ্জ এবং  ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাস প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌর ইমাম সমিতির সভাপতি মওলানা রহুল আমীন,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাস প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে ইমামদের মতো ধর্মীয় নেতৃত্বকে সম্পৃক্ত করা জরুরি।
শুধু আইন প্রয়োগ করে সব কিছু রোধ করা সম্ভব নয়। মুসলিম প্রধান দেশে ইমামরা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। “ইমামগণ সমাজে অত্যন্ত সম্মানিত অবস্থানে রয়েছেন। সেই হিসেবে তাদের দায়বদ্ধতাও বেশি। সরকারের নীতিমালা বাস্তবায়নে ইমামদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে খতিব ও ইমামদের এগিয়ে আসতে হবে। ইমাম সাহেবগণ আপনারা  জুমার খুৎবায় আপনারাই মুসল্লীদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীর কথা তুলে ধরছেন এবং ধরবেন।ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা এদেশে কারো অনুগ্রহে বসবাস করে না, এটা তাঁদের জন্মগত ও সাংবিধানিক অধিকার।এই বিষয়গুলো স্মরণ রেখে, আমরা সকলেই যদি স্ব স্ব অবস্থানে থেকে রাষ্ট্র প্রদত্ত, পেশাগত ও নাগরিক দায়-দায়িত্ব, অঙ্গীকার ও দায়বদ্ধতার কথা মনে রেখে সঠিক ভূমিকায় অবতীর্ণ হই, তবে সাম্প্রদায়িক সহিংসতার মত অনাকাক্সিক্ষত ঘটনাগুলো আমরা সহজেই প্রতিরোধ করতে পারবো। তিনি আরো বলেন,
ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের এ দেশে আমরা আমরা যে ধর্মই করি না কেন আমরা সকলেই মিলে মিশে এদেশকে ভালো বাসবো।  এবং  একই সাথে আমরা সকলে বসবাস করবো। এবং সমাজে কোন অনিয়ম মেনে নেওয়া হবে না সামনে আমাদের ঈদুল আযহা, ঈদুল আযহা উপলক্ষে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড ও সন্ত্রাস, জঙ্গীবাদ, চলবে না।   যারা  সন্ত্রাসী কর্মকান্ড করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতিরায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,  বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা শাহিনুর আলম,
এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কওমী মাদ্রাসার মুহতামিম মওলানা মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুফতি আহমাদুল্লাহ সিরাজী। ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ প্রমুখ । অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রসার শিক্ষক প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঃ  সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, মাদক প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০