শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে জিয়া পরিষদ ও সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটির আয়োজনে  শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে জিয়াপরিষদ ও সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটি’র আয়োজনে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি  শহিদ প্রেসিডেন্ট  জিয়া রহমানএঁর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা,  দোয়া- মোনাজাত  ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। 
শুক্রবার (৩০ মে) সকালে দুপুর পর্যন্ত উক্ত 

মাড়োয়াড়ি পট্টি সড়ক পুলিশ ফাড়ি সংলগ্ন  সোনালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ জেলা শাখার নীচতলায় উক্ত  আলোচনা সভা , দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়  এবং  বৃক্ষরোপন কর্মসূচি  অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও  সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি বেগম রুমানা মাহমুদ। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা,   সাবেক  ভিপি অমল কৃষ্ণ দাস, মোস্তফা নোমান আলাল,  খ.ম.রকিবুল হাসান রতন, জিয়া পরিষদ- সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি আবু হাশিম তালুকদার প্রমুখ। 
 এ অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন, জিয়া পরিষদ সোনালী ব্যাংক  পিএলসি সিরাজগঞ্জ জেলা কমিটির  শাখার  সভাপতি রেজা আবু নায়েস ফারুকী।
 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও  মোনাজাত করা হয়। এরপর আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃবৃন্দ এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এবং অন্যান্যরা অংশগ্রহণ করেন। 
আলোচনা অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের গঠনমূলক অগ্রগতিতে তাঁর নেতৃত্বগুণের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, “জিয়াউর রহমান ছিলেন একটি আদর্শের নাম। তিনি দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।” বক্তারা বর্তমান প্রজন্মের মধ্যে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০