সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

নাটোরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ উদ্ধারসহ গ্রেপ্তার ৫

মোঃ মেহেদী হাসান সরকার , বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ

নিম্নমানের দেশীয় মদ পানে প্রতি বছর নানা উৎসবে প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। শুধু প্রাণহানি নয়, এসব বিষাক্ত মাদকদ্রব্য যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এই প্রেক্ষাপটে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ইউনিয়নের গোপালপুর ভুইয়াপাড়ায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়াও চারটি বাড়ির আঙিনা ও পেছনের অংশে মাটির নিচে লুকানো অবস্থায় পাওয়া যায় আনুমানিক ২৫০-৩০০ লিটার মদ তৈরির সরঞ্জামাদি।

অভিযানে দেশীয় চোলাই মদ উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—
মোঃ তাহের প্রাং (৬৯), পিতা- মৃত খোরশেদ প্রাং মোছাঃ ববিতা মালো (৪০), স্বামী- মোঃ আবু তাহের পিসিলা মালো নাজমা (৪৩), পিতা- মাইকেল মালো মাসুম সরকার (৪০), পিতা- মৃত মারকজ সরকার দিপালি রোজারিও (৫৭), পিতা- মৃত পিটার রোজারিও
সকলেই গোপালপুর ভুইয়াপাড়া, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর এর বাসিন্দা

সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, এই এলাকায় দীর্ঘদিন ধরেই মদ তৈরির গোপন কার্যক্রম চলছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে তা বন্ধ হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০