শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

রায়গঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ফটোকার্ড

মো: সেলিম রেজা, রায়গঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার গভীর রাতে মোছা. রোজিনা (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামী মোতালেব হোসেনের বিরুদ্ধে। নিহত রোজিনা আব্দুল আজিজের মেয়ে। 

আব্দুল আজিজ জানান, বিয়ের পর থেকেই জামাতা মোতালেব হোসেন তার মেয়ের ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। পারিবারিক কলহের জেরে শেষ পর্যন্ত তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গভীর রাতে ওই গৃহবধূর বাবার বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ঘরের ভেতর  রোজিনার গলাকাটা অবস্থায় ও স্বামী মোতালেব হোসেনকে নিজের শরীরে ছুরি আঘাতসহ  অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখাযায়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ঘাতক স্বামীকে উদ্ধার করে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি থানা পুলিশের হেফাজতে রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দ্রুতই আইনী ব্যবস্থা নেওয়া হবে।  এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০