সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

কালিয়া হরিপুরে মরহুম মির্জা আব্দুল জব্বার বাবু স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জে মরহুম মীর্জা আব্দুল জব্বার বাবু স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) বিকাল ৪টায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে কালিয়া হরিপুর ইউনিয়ন ১, ২, ৩, ৪ নং ওয়ার্ড বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মরহুম মীর্জা আব্দুল জব্বার বাবু স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, “ক্রিয়াই শক্তি ক্রিয়ায় বল মাদককে না বল সবাই মিলে মাঠে চল”লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে দেহ মন সবই ভালো থাকে, আমার দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া খেলাধুলাকে বেশি পছন্দ করেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে। যুব সমাজ যখন মাদকের ছোবলে দিশেহারা তখন কালিয়া হরিপুর ইউনিয়নের যুবসমাজ যে খেলার আয়োজন করেছে এটার জন্য আমি আজও কমিটিকে অবশ্যই ধন্যবাদ জানাই।

ম্যাচটি শুভ উদ্বোধন করেন মরহুম মির্জা আব্দুল জব্বার বাবুর সহধর্মিনী মির্জা মুরশিদা জাহান (নিপা)।

মির্জা মুরশিদা জাহান (নিপা) উদ্বোধনী বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই, খেলাধুলা নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত রাখে,তিনি মরহুম মির্জা আব্দুল জব্বার বাবু স্মৃতিচারণে বলেন, কালিয়া হরিপুর ওর নিজের ইউনিয়ন, তার ইচ্ছা ছিল এই ইউনিয়নে অনেক উন্নয়ন মূলক কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
বিশেষ দ্রষ্টব্য: খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০