শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

আগামী ২৬ জুন-২০২৫ খ্রিঃ  হতে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ),আলিম ,এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা- ২০২৫  সুষ্ঠু ও সুন্দরভাবে নকল মুক্ত পরিবেশে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের লক্ষ্যে সিরাজগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৯জুন) সকালে সিরাজগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে সকাল উক্ত   প্রস্তুতিমূলক সভা  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোছাঃ রোজিনা আক্তার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

 প্রস্তুতিমূলক সভায় সিরাজগঞ্জ জেলার ৬০টি কেন্দ্রের কেন্দ্র সচিব ও পরীক্ষার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ বছর সিরাজগঞ্জ জেলায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষার কেন্দ্র ৩১টি আলিম পরীক্ষার কেন্দ্র ৮ টি এইচএসসি ভোকেশনাল ও এসএসসি বিএমটি পরীক্ষার কেন্দ্র ২১টি। এই ষাটটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৪৫৩ জন।

এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৪২০ এবং ছাত্রী ১২ হাজার ৩৩ জন। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকলকে আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০