শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ- তাড়াশ) আসনের সকল এমপি প্রার্থী এক কাতারে

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

তাড়াশ উপজেলার নওগাঁ শাহী জামে মসজিদে জুমার বয়ান, খুতবা প্রদান ও ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী সর্বজনাব আয়নুল হক, রাহিদ মান্নান লেলিন, দুলাল হোসেন খান, কামাল হোসেন ও আমিনুল বারী তালুকদার। রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর বর্ষীয়ান জননেতা জনাব আলী মর্তুজা, তাড়াশ উপজেলা আমীর জনাব খ. ম. সাকলাইনসহ মুসল্লিবৃন্দ।

সকলেই এক সৌহার্দপূর্ণ পরিবেশে, সৌজন্যতা ও ঐক্যের বার্তা নিয়ে জুমার নামায আদায় করেন।

উল্লেখ্য- বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পর অবিশ্রুত, অবিস্মরণীয় ও কল্পনাতীত এক গণ-অভ্যুত্থান সফল করেছেন এদেশের ছাত্রসমাজ ও লাঞ্ছিত-বঞ্চিত, শোষিত-নিপীড়িত সর্বসাধারণ। ৩৬ জুলাই (৫ আগস্ট, ২০২৪) এ সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বিতাড়িত হয়েছে ১৬ বছরের নিষ্ঠুর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। মায়ের অশ্রু, বুকে পাথর চাপানো বাবার স্তব্ধতা, বোনের আর্তনাদ, স্বামী হারা বিধবার বুকফাটা দীর্ঘশ্বাস অভিশম্পাত রূপে পতিত হয়েছে স্বৈরাচারের ওপর। শত সহস্র ছাত্র-জনতার রক্ত পিচ্ছিল পথ মাড়িয়ে সংঘটিত হয়েছে গণবিপ্লব। এই বিপ্লবের প্রতিটি পর্যায়ে রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে অকল্পনীয়, অবিশ্বাস্য বিজয় ছিনিয়ে এনেছে। সেই বাংলাদেশে দেশের প্রতিটি রাজনৈতিক দল এক কাতারে এসে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে,আমাদের দেশ হবে সবার,সেই প্রত্যয়ে এ দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্তদিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০