সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

মধুপুরে কৃষকের ৫ হাজার আনারস কেটে নষ্ট করল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের মধুপুরে এক কৃষকের আনারস বাগানের প্রায় ৫ হাজার আনারস কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ময়েজ উদ্দিনের স্ত্রী আসমা বেগম গত বুধবার (১৮ জুন) মধুপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ জুন) রাতের কোনো একসময় মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গোবুদিয়া এলাকায়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম।

আনারস বাগান মালিকের ছেলে আলামিন জানান, সকালবেলা গিয়ে দেখি পুরো বাগানের সব আনারস কেটে ফেলা হয়েছে। এতে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।তিনি আরও জানান, তার বড় বোন জামাই জাহিদুল ইসলামের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।

তবে অভিযুক্ত জাহিদুল ইসলাম অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এ বিষয়ে এসআই সেলিম বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগে দুজনের নাম উল্লেখ রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়রা দোষীদের শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০