শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কামারখন্দে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা,ইজিবাইকসহ ০৪ আসামী গ্রেফতার

Download Photocard

 

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের কামারখন্দে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা ও ইজিবাইক ছিনতাই  মামলার রহস্য উৎঘাটন এবং এ ঘটনায় জড়িত ০৪ জন আসামীকে ইজিবাইক সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)

আজ মঙ্গলবার (২৪ জুন ২০২৫ খ্রিঃ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায় সিরাজগঞ্জ জেলার পুলিশ হত্যাকান্ড, সংঘবদ্ধ ডাকাতিসহ চাঞ্চল্যকর যে কোন ঘটনায় দ্রুত সাড়া দিয়ে ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিতকল্পে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

গত ১৯/০৬/২০২৫ খ্রিঃ আনুমানিক রাত ৮ ঘটিকার মধ্যে ভিকটিম মোঃ ইসলাম (২৪), তার নিজ ব্যাটারী চালিত ইজিবাইক দিয়ে তার ছোট ভাই মোঃ ইউসুফকে বিশ্বাসবাড়ী নুরানী মাদ্রাসায় রাতের খাবার দিতে যায়। খাবার দিয়ে ফেরত আসার সময় রাত আনুমানিক ০৮.৪৫ ঘটিকা থেকে ৯.১৫ ঘটিকার মধ্যে বলরামপুর বাজার থেকে শেলবাড়ীষা গামী পাকা রাস্তার উপর নির্জন জায়গায় ভিকটিম মোঃ ইসলাম (২৪), কে দেশীয় অস্ত্রসস্ত্রসহ অজ্ঞাতনামা ৩/৪ জন দস্যুদল ঘটনাস্থলে ঘিরে ধরে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে তার ইজি বাইকটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ভিকটিম মোঃ ইসলাম(২৪) মারা যায়। এই ঘটনায় কামারখন্দ থানায় অজ্ঞাতনামা দস্যুদের বিরুদ্ধে একটি হত্যাসহ দস্যুতা মামলা মামলা রুজু হয়।

চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামী গ্রেফতারে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এর নিবিড় তত্ত্বাবধানে এবং নির্দেশনায় সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এর নেতৃত্বে জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ, এসআই(নিঃ)/জাকারিয়া আল জারজিস, এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম, এসআই (নিঃ)/ রায়হান মোহাম্মদ হৃদয় জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জগণসহ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন। চৌকস এই টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিরলস পরিশ্রম ও আন্তরিকতার কারণে খুনসহ দস্যুতা সম্পর্কে অবহিত হওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটনসহ ঘটনার সাথে জড়িত দস্যুদলকে সনাক্ত করে ০৪ জন আসামী ১। মোঃ তুহিন মন্ডল (৪০), পিতাঃ মৃত হাজী ফজল মন্ডল; ২। হালিমা খাতুন(৪০), পিতা-মৃত লালচান মন্ডল, ৩। মোঃ শাহাদত সরকার(২৬), পিতা- মোঃ সাইদুল সরকার, ৪। মোঃ আশরাফুল ইসলাম(২৬), পিতা-মোঃ ইউনুস আলী প্রামানিক সর্ব সাং- বিশ্বাসবাড়ী, থানা- বেলকুচি, জেলা-সিরাজগঞ্জদের গ্রেফতার করেন এবং ঘটনায় ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করেন। 

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ১ নং আসামী নিহত ভিকটিম এর চাচা, ২ নং আসামী ভিকটিম‌রে পরকীয়া প্রেমিকা, ৩ ও ৪ নং আসামী নিহত ভিকটিমের ঘনিষ্ঠ বন্ধু হয়। আসামীরা একসাথে জুয়ায় টাকা লাগাতো। নিহত ভিকটিম মোঃ ইসলাম আসামীদের কাছ থেকে জুয়ার বোর্ডে লাগানোর জন্য টাকা ধার দিয়েছিলো। পাওয়া টাকা ফেরত চাওয়া নিয়ে তাদের মধ্যে দ্বন্দ হলে আসামীরা ভিকটিমকে মেরে তার ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে। গত ১৯/০৬/২০২৫ খ্রিঃ তারিখে রাত আনুমানিক ০৯.০৫ ঘটিকায় ভিকটিম মোঃ ইসলাম তার ভ্যানগাড়ী চালিয়ে বিশ্বাসবাড়ী বাজার থেকে শেলবাড়িষা বাজার যাবার সময় মাঝপথে নির্জন যায়গায় ১,৩ ও ৪ নং আসামী তার পথ রোধ করিয়া রাম দা ও ছুরি দিয়ে এলোপাথারি ভাকে কুপিয়ে ভ্যানগাড়ী নিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ভিকটিম মোঃ ইসলাম মারা যায়। পরবর্তীতে আসামীরা ভ্যানগাড়ি বিক্রি করে প্রাপ্ত টাকা ভাগ করে নিয়ে যে যার মতো চলে যায়।    

এই ঘটনায় গ্রেফতারকৃত ০৪ জন আসামীর সবাই বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০