সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

শিয়ালকোলে দুই দিনব্যাপী লেয়ার মুরগী ও কবুতর পালন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জ সদর উপজেলার  শিয়ালকোলে দুই দিনব্যাপী লেয়ার মুরগী ও কবুতর পালন বিষয়ক অনাবাসিক  প্রশিক্ষণ সম্পন্ন  করা হয়। এনডিপি কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায়-

লেয়ার মুরগী ও কবুতর লালন পালনকারী খামারীদের সক্ষমতা বৃদ্ধি ও উত্তম ব্যবস্থাপনা চর্চা নিশ্চিতকরনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় এবং ন্যাশনাল ডেভেলমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত –

বুধবার (২৫ জুন-২০২৬) সমাপনী দিনে 

উক্ত প্রশিক্ষণে প্রধান  প্রশিক্ষক হিসেবে বক্তব্যে রাখেন,  সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক। 

প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার (এফডিআইএল) এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডাঃ রায়হান নবী, সফল খামারী মোঃ সোহেল রানা এবং এনডিপির প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন এনডিপি শিয়ালকোল শাখার ব্যবস্থাপক বেলাল হোসেন এবং সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সবুজ হোসেন। 

প্রশিক্ষনে প্রশিক্ষকবৃন্দ লেয়ার মুরগি ও কবুতরের জাত সম্পর্কে ধারনা দেওয়া, বাসস্থান ও খাদ্য বিষয়ক আলোচনা, ব্রুডিং ব্যবস্থাপনা, কৃমিনাশক ও টিকা বিষয়ক আলোচনা, রোগ ও প্রতিকার বিষয়ক আলোচনা করেন। এসময় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি খামার বিষয়ক ব্যবহারিক জ্ঞান শেখাতে হাতে কলমে মুরগিতে টিকা প্রদান করা শেখানো, খামার জৈব নিরাপত্তা শেখানো, ব্রুডিং ব্যবস্থাপনা সহ ইত্যাদি শেখানো হয়। 

উল্লেখ্য, দেশের প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাণিসম্পদ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অধিক সংখ্যক খামারীদের দোরগোড়ায় প্রয়োজনীয় তহবিল এবং লাগসই প্রাণিসম্পদ ভিত্তিক প্রযুক্তি ও সেবাসমূহ পৌঁছানোর উদ্দেশ্যকে সামনে রেখে পল্লী কর্ম সহায়ক ফাঊন্ডেশন (পিকেএসএফ) কৃষি ইউনিট গঠন করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০