সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা তারেক রহমানের অপেক্ষায় আছি। তিনি শিগগিরই দেশে আসবেন। 

তিনি বলেন, ‘তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। উনার নেতৃত্বে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করে হাসিনাকে পালিয়ে যাবার ক্ষেত্র তৈরি করে দিয়েছি।’

আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।

তিনি বলেন, লন্ডনের বৈঠক নিয়ে যে দু-একজন নেতাকর্মী প্রশ্ন তুলেছেন, তা অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয়। তার মতে, ‘বিদেশে কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক হলো’-এই প্রশ্ন তোলার কোনো যৌক্তিকতা নেই। কারণ বিএনপিসহ সমমনা সব দল মিলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, কারাবরণ করেছে, ত্যাগ স্বীকার করেছে। লন্ডনের বৈঠক সেই ত্যাগের ধারাবাহিকতা ও দেশের মানুষকে মুক্ত করার প্রয়াস।

আওয়ামী লীগ প্রসঙ্গে এ্যানি বলেন, স্বাধীনতার পর থেকেই দলটির ভূমিকা প্রশ্নবিদ্ধ। রক্ষীবাহিনী দিয়ে মানুষকে দমন, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং দুঃশাসনের ইতিহাস আওয়ামী লীগের। গত ১৭ বছরেও তার ব্যতিক্রম হয়নি। বরং লুটপাট, বিরোধী মত দমন ও স্বৈরশাসনের মাত্রা আরও বেড়েছিল। 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনো জনগণের রাজনীতি করেনি, করে না। বরং তারা ক্ষমতা কুক্ষিগত করতে প্রভাব বিস্তার, ভয়ভীতি ও দুর্নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তারা খুন ও নির্যাতনের রাজনীতির ধারক। তাই মানুষ জুলাইয়ের আন্দোলনে রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। এখন শুধু জনগণ অপেক্ষায় আছে-এই দুঃশাসনের মূল হোতাদের বিচারের দিন কবে আসবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেল্লাল হোসেন, যুগ্ন আহ্বায়ক গোলাম সারওয়ার, সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমাম সোহেল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০