শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ পালিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট): “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে  বর্নাঢ্য র‍্যালী উৎসববন্ধনও  আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৬ জুন ২০২৫খ্রিঃ) সকালে জেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে  জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে থেকে এক বনার্ঢ্য র‍্যালী  বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর এসে শেষ হয়।  রংবেরংয়ের ফেস্টুনও বেলুন উড়িয়ে র‍্যালীটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতাপাঠ এর মধ্যেদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।  স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো রুহুল আমীন,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ- পরিদর্শক মোঃ মেহেদুল ইসলাম সরদার।
আলোচনা সভার সভাপতি জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেন  উপস্থিত থেকে বিভিন্ন স্কুলের ছাত্র -ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার হাতে তুলেদেন।  
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, প্রশাসনের একক প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে তাদের ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। ১৯৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৭ তম অধিবেশনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তির চিকিৎসার বিষয়ে সর্বসাধারণকে অবহিত ও উদ্ধুদ্ধ করার লক্ষ্য নিয়ে ১৯৮৮ সাল থেকে প্রতি বছর জাতিসংঘ ঘোষিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

এসময়ে উপস্থিত  থেকে  বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল আমীন, সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(  ক্রাইমস অ্যান্ড অপস)জিয়াউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ  নাজরান রউফ, সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম,  র‍্যাব ১২ ডিএডি, মোঃ নজরুল ইসলাম,  এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম,  সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট  সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন সহ মাদকসংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,  স্কাউট,  রোভার স্কাউট দলের সদস্যরা এবং সরকারি বেসরকারি কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০