মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকা আরো নতুন আঙ্গিকে ও নব উদ্যমে প্রকাশ করার প্রত্যয়ে প্রতিনিধি‌দের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্টঃ  সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকা আবারো নতুন রূপে নতুন আঙ্গিকে প্রকাশিত হতে যাচ্ছে সংবাদ, নিবন্ধ, ফিচার, মতামত প্রকাশে অভিনবত্ব ও নান্দনিকতার কারণে শুরুর দিকেই পাঠকের পছন্দের তালিকায় স্থান করে নেয়  স্থানীয় পএিকা দৈনিক আজকের সিরাজগঞ্জ  বস্তুনিষ্ঠ, অনুসন্ধানী ও চমকপ্রদ খবর কালের কণ্ঠ’র স্মারক হয়ে ওঠে। সততা, নিষ্ঠা, অসাম্প্রদায়িকতা, জনকল্যাণ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পথচলা অব্যাহত রেখেছে পাঠকপ্রিয় এ দৈনিক আজকের সিরাজগঞ্জ এই উপলক্ষে দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সিরাজগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলা সকল প্রতিনিধি‌দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকাল ১১ টায় সিরাজগঞ্জ পৌর শহরের এস এস রোডস্থ ডাব্লিউ এফ রেস্টুরেন্টে দৈনিক আজকের সিরাজগঞ্জ পএিকার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পত্রিকার প্রধান সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম সান্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক  আজকের সিরাজগঞ্জ পএিকার  নির্বাহী সম্পাদক সোহাগ হাসান জয়।
এসময়ে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন দৈনিক আজকের সিরাজগঞ্জ পএিকার প্রধান বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক তফিজ উদ্দিন,  চীফ রিপোর্টার মোনায়েম হোসেন, এবং বার্তা সম্পাদক এম এ মালেকসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা।
বক্তাগণ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘আজকের সিরাজগঞ্জ’ পত্রিকাকে আরও জনমুখী ও পাঠক বান্ধব করে তুলতে হবে। সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, তথ্য যাচাই ও সময়োপযোগী প্রতিবেদন প্রকাশের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় প্রতিনিধিদের কাজের অগ্রগতি পর্যালোচনা, সমস্যা-সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
পত্রিকাটির সার্বিক মানোন্নয়নে প্রতিনিধিদের আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রশংসা করেন বক্তারা। বক্তারা আরো বলেন, সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। দর্পণের সম্মুখে দৃশ্যমান যেকোনো বস্তু যেমন অবিকল প্রতিভাত হয়ে ওঠে সংবাদপত্রের মাধ্যমে সমাজের ভালোমন্দ বাস্তব চিত্র পাঠকের কাছে ফুটে ওঠার কথা। রাষ্ট্র পরিচালনায় যারা নিযুক্ত থাকেন সংবাদপত্র তাদের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে তা শুধরে নেয়ার সুযোগ করে দিতে পারে। তাই সংবাদপত্রকে ‘ফোর্থ স্টেট’ বলা হয়। কোনো সমাজেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্তরা সংবাদপত্রের গঠনমূলক সমালোচনাকে উপেক্ষা করতে পারেন না। অবশ্যই একটি সংবাদপত্রকে সব সময়ই পাঠকের কথা বিবেচনায় রাখতে হয়।মতবিনিময় সভা শেষে এক আনন্দঘন পরিবেশে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে এই আয়োজন সমাপ্ত করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০