শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান

Download Photocard

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জঃ

সোমবার রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি সিরাজগঞ্জ পুলিশ লাইন্স রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনের জন্য আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন । তিনি পুলিশ লাইন্স সিরাজগঞ্জ মাঠে অনুষ্ঠিত বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন শেষে রিজার্ভ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরে পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শনসহ সকল কার্যক্রম সম্পন্ন করেন।

পরিদর্শন শেষে ডিআইজি মোহাম্মদ শাহজাহান পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত সকল অফিসার ও ফোর্সের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা তুলে ধরেন।

পরবর্তীতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সাথে সিরাজগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি। এসময় দৈনন্দিন যেকোন চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে আরোবেগবান হয়ে কাজ করার জন্য সকল ইউনিট ইনচার্জদের প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, কমান্ড্যান্ট (সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সিরাজগঞ্জ, মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), সিরাজগঞ্জ মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল, সিরাজগঞ্জ, মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, সিরাজগঞ্জ, মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল, সিরাজগঞ্জ, অফিসার ইনচার্জবৃন্দ, ইউনিট ইনচার্জগণসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০