মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ কড্ডার মোড়ে ডিবি পুলিশের অভিযানে গুলিসহ দুই যুবক আটক 

তারিকুল আলম,স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কড্ডার মোড়ে অভিযান চালিয়ে দুটি তাজা গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের বাবলু কুমার কর্মকারের ছেলে শ্রী রবিন কুমার কর্মকার (৩২) ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়ার গ্রামের সাইফুল ইসলামের ছেলে তৌফিক সরকার বাবু (৩৪)।
ওসি জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় শ্রী রবিন কুমার কর্মকারের পকেটে দুটি তাজা গুলিও উদ্ধার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা বাপ্পি ওরফে পান্না নামে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া পান্না নিষিদ্ধ সর্বহারা দলের একজন সক্রিয় সদস্য। তিনি ২০২৩ সালের মে মাসে র‌্যাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। গ্রেফতার রবিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ তিনটি মামলা বিচারাধীন। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০