মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চুকে সংবর্ধনা,জন্মদিন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা ও কেক কর্তন 

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

ঢাকা’য় উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর উদ্যোগে নবনির্বাচিত  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রেসিডেন্ট ও একক সংঘ ক্লাব সিরাজগঞ্জের  প্রেসিডেন্ট  এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক   মোঃ সাইদুর রহমান  বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা ও  সংবর্ধনা প্রদান এবং  জন্মদিন উপলক্ষ্যে  কেক কর্তন শেষে  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তরাস্থ সিরাজগঞ্জবাসী’র পক্ষ থেকে  সংবর্ধনা প্রদান করা হয়।গত ১ জুলাই -২০২৫ খ্রিঃ রাতে রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে  আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জের প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক আলম সাহেব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ঢাকা  উত্তরাস্থ সিরাজগঞ্জ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য, তরুণ সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম আলীম এবং মোঃ কামরুজ্জামান সবুজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সিরাজগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য  কামরুল হাসান হিল্টন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড (মিল্কভিটা)-এর পরিচালক ও রাজনীতিবিদ  মোঃ মোস্তাফিজুর রহমান মনির, একক সংঘ ক্লাব” সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক  মোঃ ইউসুব হোসেন তালুকদার, মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক  সাইদুর রহমান মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে সিরাজগঞ্জের বহু গুণীজন, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও উত্তরায়  বসবাসকারী সিরাজগঞ্জবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাইদুর রহমান বাচ্চু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “উত্তরায় বসবাসরত সিরাজগঞ্জবাসীর যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব।”

অনুষ্ঠান শেষে বাচ্চু ভাইয়ের জন্মদিন উপলক্ষ্যে কেক কর্তন  উদযাপন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিকে সিরাজগঞ্জ একক সংঘ ক্লাব এর আয়োজনে একক সংঘ ক্লাবের প্রেসিডেন্ট জনতার মেয়র খ্যাত -মোঃ সাইদুর রহমান বাচ্চু এর জন্মদিন উপলক্ষ্যে আনন্দঘন পরিবেশে  কেক কর্তন ও দোয়া  করার মাধ্যমে জন্মদিন পালন করা হয়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০