শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের জানপুরে কিশোর ও নবীন ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ হারুন অর রশিদ খান হাসান:

সিরাজগঞ্জের জানপুরে কিশোর ও নবীন ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় তামিম একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

 

শুক্রবার ( ৪ জুলাই ২০২৫) বিকালে সিরাজগঞ্জ পৌরসভার ৮ নং জানপুরের মধ্যপাড়া খেলার মাঠে তারুণ্যের উৎসবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এলাকার যুবসমাজ আয়োজিত ” জানপুর কিশোর ও নবীন ফুটবল প্রতিযোগিতা ২০২৫)  এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের ফাইনাল খেলাটি তামিল ফুটবল একাদশ ৩টি ও দুলাল একাদশ ৩টি করে গোলে করলে অমীমাংসিত থাকে। তামিম একাদশের আরাফাত, রিয়াজ ও মোস্তাক একটি করে গোল করে ও দুলাল একাদশের মোস্তাক,লিখন ও আফ্রিদি একটি করে গোল করে।

পরে টাইব্রেকারে ৩/ ২ গোলের  ব্যবধানে তামিম ফুটবল  একাদশ দুলাল ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করে হ্নদয় খন্দকার। সার্বিক পরিচালনায় মোঃ আলাল শেখ ও ধারাভাষ্যে ছিলেন মোঃ শুভ সেখ।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক মোঃ হারুন অর রশিদ খান হাসান।

সিরাজগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ নুরুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি ও সমাজসেবক  মোঃ ইউসুফ আলী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল মজিদ ও মোঃ আজিজুল হক,পৌর তাঁতীদলের দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড তাঁতীদলের দলের সভাপতি শাহজাহান আলী,ব্যবসায়ী তালেব সহ আরও অনেকে। মহিলা সহ বিপুল সংখ্যক দর্শক তারুণ্যের উৎসবের কিশোর ও নবীনদের ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০