শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

জুলাই শহীদদের স্বরণে সিরাজগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট):
সিরাজগঞ্জে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ও জুলাই গণ অভ্যুত্থাদনে শহীদদের স্বরণে সিরাজগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

আজ বুধবার (৯ জুলাই ২০২৫খ্রিঃ) দুপুরে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটা সারা বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্মিত হবে। আশা করছি আগামী ৫ই আগস্টে এই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।  
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মরণে সারাদেশের মতো সিরাজগঞ্জেও স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। জুলাই আগস্টের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এটা স্থাপিত হচ্ছে।  আগস্টের পাঁচ তারিখে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও পুলিশসহ এই জেলায় নিহত হয় ২৯ জন মানুষ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০