সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে ইঞ্জিনিয়ার কামাল হোসেন‎


‎রাকিবুল ইসলাম রাকিব,সিরাজগঞ্জঃ

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ তাড়াশ সলংগা) আসনে বিএনপি’র তৃণমূল নেতাকর্মী এবং সাধারণ জনগণের মধ্যে জনপ্রিয়তা শীর্ষে আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া বিএনপি সহ-সভাপতি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার কামাল হোসেন।
‎সম্ভ্রান্ত মুসলিম ও রাজনৈতিক পরিবারের সন্তান কামাল হোসেন, তিনি স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত।
‎এলাকাবাসির স্বপ্ন পূরণে তিনি বিএনপি’র মনোনয়ন প্রত্যাশায় নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রায়গঞ্জ তাড়াশ সলংগার পিছিয়ে পড়া মানুষদের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে সংসদ সদস্য পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।নিজের আদর্শ, মেধা ও দূরদর্শিতা দিয়ে সিরাজগঞ্জ-৩ আসনের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে চান এই প্রার্থী।
‎স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ বলেন, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দুর্দিনে দুঃসময়ে প্রত্যেকটা নেতাকর্মীদের পাশে ছিলেন, এবং অসহায় দুস্থ গরিব পরিবারদের কে বিভিন্ন প্রকার আর্থিক সহযোগিতার পাশাপাশি ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচ দিয়ে থাকেন। এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়নসহ এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থেকে সহযোগিতা করে আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত বিএনপি’র ত্যাগী এই নেতা, রায়গঞ্জ তাড়াশ সলংগা আসনের বিএনপি’র নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণের আস্থা অর্জন করে নিয়েছেন বলেও জানান এখানকার নারী-পুরুষ সহ কিশোর, যুবক ও প্রবীণ ব্যক্তিরা।

‎এ আসনের নতুন ভোটারদের মতে ইঞ্জিনিয়ার কামাল হোসেন ইতিমধ্যেই নেতাকর্মীসহ সাধারণ জনগণের আস্থা অর্জন করেছেন। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ তাই আমাদের প্রথম ভোট আমরা তাকে দিতে চাই। এ জন্যয় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ ভোটাররা এমন একজন নেতাকেই সংসদ সদস্য হিসেবে পেতে চায়। একজন যোগ্য নেতা হিসেবে জনগনের সাথে রয়েছে তার সম্পৃতা,

‎এ ব্যাপারে জানতে চাওয়া হলে কামাল হোসেন বলেন, আগামীতে তারুন্য নির্ভর বিএনপি গঠনে কাজ চলমান রয়েছে। আমাকে যদি সুযোগ দেওয়া হয় ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এই আসনটিকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।
‎এছারও আগামীতেও যেভাবে পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। সামনেও মানুষের জন্য কাজ করে যাব। নেতা নয় সেবক হয়ে মানুষের পাশে দাড়াতে চাই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০