মোঃ হোসেন আলী ছোট্ট: ” এসো আকাশ ছুঁই সম্প্রীতির বাঁধনে এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্ন দুয়ার ১৪ তম, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন সরকারি প্রতিষ্ঠান চত্বরে বৃক্ষ রোপন ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ জুলাই ২০২৫) সকালে পৌ শহরের শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে চত্বরে সিরাজগঞ্জে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্ন দুয়ার এর আয়োজনে ১৪ তম, প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষ রোপন ও কেক কর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্ন দুয়ার এর সভাপতি এস এম আব্দুস ছালাম মামুন।
অনুষ্ঠান শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উওোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যেদিয়ে ও অডিটোরিয়াম চত্বরে বৃক্ষ রোপন করেন অনুষ্ঠানের উদ্বোধক জেলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জের কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রেসিডিয়াম সদস্য
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর প্রেসিডিয়াম সদস্য
মমিন বাবু , শহর সমাজ সেবা কর্মকর্তা মো: আলাউদ্দিন, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সা: সম্পাদক ইমরান মুরাদ, বি কে বি ইউ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব সেলিম রেজা নূর , সিটি কেয়ার হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক শিব্বির জামান , তরুণ সম্প্রদায়ের ফরিদুল ইসলাম সোহাগ , আমরা ৮৬ রর সা: সম্পাদক মঞ্জুর শাহীন , তন্ময় ট্রেডার্স এর স্বত্বাধিকারী সোবায়দুল তিতু , বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্বপ্ন দুয়ার এর সদস্যবৃন্দ।
উল্লেখ্য ঃ আগামী ১৩ই জুলাই দ্বিতীয় দিনে সন্ধ্যা ৭ ,৩০ মি,আলোচনা ,গুনিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।






