শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সয়দাবাদে জাপানি কোম্পানির মালামাল চুরিকালে গ্রেপ্তার ২

ফটোকার্ড

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে জাপানি প্রতিষ্ঠান আইএইচআই এর মালামাল চুরি করার সময় হাতেনাতে দুই চোরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত আইএইচআই এরিয়া জাদুঘর এলাকা থেকে চুরির এ ঘটনা ঘটে। শুক্রবার (১২ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন—সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহনপুর গ্রামের সোলাইমানের ছেলে বনি আমিন এবং মোহনপুর বারাম গ্রামের শাহা আলম ওরফে ‘ভাঙ্গা পিস্তল’-এর ছেলে আল-আমিন।
স্থানীয়রা জানান, গভীর রাতে পাঁচজনের একটি চোরচক্র জাপানি কোম্পানির মালামাল চুরি করে সরিয়ে নেওয়ার সময় টহল পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনজন পালিয়ে যায় এবং দুজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। এলাকাবাসীর অভিযোগ, আইএইচআই কোম্পানির মালামাল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে চুরি হয়ে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার পক্ষ-বিপক্ষের মধ্যে সংঘর্ষও হয়েছে।
আইএইচআই কোম্পানির কো-অর্ডিনেটর ফাহিম বলেন, “আমি বর্তমানে ছুটিতে আছি। চুরির বিষয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে জানাচ্ছি।” পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, রাতে টইল পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ১৫কেজি লোহাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন কোম্পানির মালামাল তা নিশ্চিত হওয়া যায়নি। চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০