শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

বেলকুচিতে পোষ্ট মাস্টারের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

ফটোকার্ড

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামে পোষ্ট মাস্টার আলম হোসেনের বিরুদ্ধে সরকারি জমি অবৈধভাবে দখলের গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী লাল মিয়া জানান, করোনা মহামারির সময় তিনি বাবুল মিয়ার কাছ থেকে ১০ শতক জমি ক্রয় করেন। তবে অভিযোগ রয়েছে, পোষ্ট মাস্টার আলম হোসেন সেই জমি না মেপেই জোরপূর্বক তার বসতবাড়ির অংশসহ অতিরিক্ত সরকারি জায়গাও দখল করে নেন।

লাল মিয়ার অভিযোগ, বিষয়টি নিয়ে আলোচনায় গেলে পোষ্ট মাস্টার আলম হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হত্যার হুমকি দেন। পরবর্তীতে স্থানীয় গ্রাম পরিচালনা কমিটির কাছে অভিযোগ জানানো হলে তারা জায়গাটি সঠিকভাবে মেপে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন। কিন্তু আলম হোসেন সেই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানান এবং সরকারি পদবির প্রভাব দেখিয়ে জমিটি দখল করে রাখেন।

তিনি শুধু নিজের ক্রয়কৃত জমিতেই সীমাবদ্ধ থাকেননি, বরং সরকারি জায়গা দখল করে ট্রাকযোগে মাটি ফেলে এবং চারপাশে টিনের বেড়া দিয়ে নিজ নামে মালিকানা দাবি করেন। এলাকাবাসীর অভিযোগ, ওই জায়গায় আগে একটি ক্লাব ঘর ছিল এবং সরকারি বরাদ্দে ক্লাবটি সংস্কারের প্রক্রিয়া চলছিল।

এ বিষয়ে স্থানীয় ভূমি কর্মকর্তাকে জানানো হলে তিনি সরকারি জায়গায় মাটি ভরাট বন্ধ করতে বলেন। তবে পোষ্ট মাস্টার আলম হোসেন ওই নির্দেশ অমান্য করে পুনরায় জায়গাটি দখলের চেষ্টা করেন। এক পর্যায়ে ভুক্তভোগী লাল মিয়া সাংবাদিকদের ডেকে আনেন এবং অভিযোগ দাখিল করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পোষ্ট মাস্টার আলম হোসেন বলেন, “আমি ১০ শতক জায়গা কিনেছি এবং ওই ১০ শতকের মধ্যেই বাউন্ডারি দিয়েছি। যদি কোনোভাবে অতিরিক্ত জায়গা দখল হয়ে থাকে, তাহলে আমি তা খালি করে দেব।”

তবে স্থানীয়রা দাবি করছেন, এটি সরকারি সম্পত্তি, যেখানে একটি ক্লাব ঘর ছিল এবং সেটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এলাকাবাসীর জোর দাবি, জায়গাটি দ্রুত পুনরুদ্ধার করে ক্লাবের সংস্কারকাজ শুরু করতে হবে এবং দখলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০