মোঃ হোসেন আলী ( ছোট্ট) : ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় দৈনিক আমার বাংলা পত্রিকার ব্যুরো চীফ ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক এনামুল হক এর ৪১ তম জন্মদিন আলোচনা সভা,কেক কর্তন ও নৈশভোজসহ নানা আয়োজনে পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫খ্রিঃ) বাদ এশা পৌর শহরের চৌরাস্তা রোডস্থ ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে তানভীর মাহমুদ পলাশ বলেন, গণমাধ্যম একটি জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করেছে। গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে সমাজ আরও দ্রুত এগিয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার নজিরবিহীন গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় সৈরাচার সরকার শেখ হাসিনার।
তিনি আরো বলেন সাংবাদিক এনামুল আমার সহকর্মী,তার দক্ষতা, মেধা ও যোগ্যতার সাক্ষর তিনি সর্বত্র রেখে চলেছেন। আগামীতেও তিনি কর্মক্ষেত্রে আরো সফলতা অর্জন করবেন। তাহার ৪১ তম জন্মদিনে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তিনি যেন সাংবাদিক এনামুলের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত দান করেন। আমি আমার অন্তরের অন্তস্থল থেকে তার ৪১ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ। বিশেষ অতিথির বক্তব্যে জুনায়েদ হোসেন সবুজ বলেন,সাংবাদিক এনামুল ভাই একজন পরিশ্রমী সাংবাদিক এবং সমাজসেবক তিনি নানা ব্যস্ততার মাঝেও বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও অংশ গ্রহণ করেন। এনামুল ভাই সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক হিসেবেও অত্যন্ত সফলতা দায়িত্ব পালন করছেন। আমি এনামুল ভাইয়ের জন্য ৪১ তম জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি,শুভ জন্মদিন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মোঃ হারুন অর রশিদ খান হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় দৈনিক আমার বাংলা পএিকা সাংবাদিক এনামুল হক।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হাসান, জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী, সহ -সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম খান, সমাজ কল্যাণ সম্পাদক মিলন শেখ, মাইটিভি জেলা প্রতিনিধি মোনায়েম খাঁন, দেশ টিভির জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ,জিটিভি জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি দিলীপ গৌড়, সময় টিভির জেলা প্রতিনিধি রিংকু কুন্ড,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মৌলভী নজরুল ইসলাম, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি মোঃ জেহাদুল ইসলাম দৈনিক যুগের কথা বার্তা সম্পাদক ও সিনিয়র রিপোর্টার মোঃ হুমায়ুন কবীর সুমন, দৈনিক আজকের সিরাজগঞ্জের ব্যবস্থাপনা সম্পাদক সোহাগ হাসান জয়, বার্তা সম্পাদক এম এ মালেক, রাজধানী টিভি জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়, দৈনিক আজকের দর্পণ পএিকার জেলা প্রতিনিধি, ছাম্মি আহমেদ আজমীর, দৈনিক দেশচিএ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হোসেন আলী ছোট্ট, ডেইলী স্ট্রেট এর জেলা প্রতিনিধি মোঃ শাকিল, দৈনিক জনবাণী স্টাফ রিপোর্টার শাহ আলম, দৈনিক বাংলাদেশ বুলেটিন এর জেলা প্রতিনিধি মোঃ নাজমুল হোসেন, দৈনিক আজকের জনবাণী জেলা প্রতিনিধি সোহান সেখ, দৈনিক সিরাজগঞ্জ সংবাদ এর সম্পাদক মোঃ মাসুদ রেজাসহ স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অত্যন্ত আনন্দঘন পরিবেশে আলোচনা সভা শেষে কেক কর্তন অনুষ্ঠিত এবং সকলকে কেক খাওয়ানো শেষ হলে নৈশ ভোজের আয়োজন করা হয়।






