শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

জাতীয় সমাবেশ সফল করতে রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত

Download Photocard

সেলিম রেজা,রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১৯ জুলাই ‘জাতীয় সমাবেশ’ সফল করতে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টায় রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলীর ব্যবস্থাপনায় পৌর এলাকার ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে মিছিল শুরু হয়ে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা আমীর আলী মর্তুজা।

বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে আলী মর্তুজা বলেন, “স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ কোনো বিশেষ জেলা হতে পারে না। এটি কারও পৈতৃক সম্পত্তি নয়। এখানে সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আছে। আমরা গতকাল জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে যারা রাজাকার অপবাদ দিয়েছিল—তাদের কী পরিণতি হয়েছে জাতি জানে। এখন যারা বিভিন্ন অপবাদ দিচ্ছেন, তারা সাবধানে কথা বলবেন। পতিত স্বৈরাচারের পথ অনুসরণ করবেন না।”

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, “৯১ সালে জামায়াত বিএনপিকে নিঃশর্ত সমর্থন দিয়েছিল। তখন জামায়াতে ইসলামী রাজাকার ছিল না—এমন দ্বিচারিতা বন্ধ করতে হবে।”

জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “১৯ জুলাইয়ের সমাবেশ শুধু জামায়াতে ইসলামীর নয়। এটি দলমত নির্বিশেষে দেশের সকল মানুষের সমাবেশ। দেশ ও জাতির স্বার্থে সকলকে এ সমাবেশে দলে দলে যোগদান করা উচিত।”

এ সময় আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম, মাওলানা আব্দুল আলী, নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হোসেন আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি সুমন আহমেদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০