শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

বেলকুচিতে জাহানারা মজিবর আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে জাহানারা মজিবর আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ ইং  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৪ টায় পিড়ারচর নতুনপাড়া ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ মজিবর রহমান, সাবেক প্রধান শিক্ষক, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়।
সহ-সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোঃ মতিয়ার রহমান, বিএসসি সহকারী শিক্ষক, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমতিয়াজ উদ্দিন, সাবেক সদস্য, বেলকুচি উপজেলা বিএনপি ও সভাপতি, ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউর রহমান মিলন (সহকারী সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), মোঃ বাবর আলী সরকার (সাবেক আহ্বায়ক, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি), জনাব মোঃ শাহীন হোসাইন (সভাপতি, ধুকুরিয়া বেড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়), জনাব মোঃ হারুন অর রশিদ (চাকুরিজীবী, মন্ডল গ্রুপ), জনাব মোঃ হেলাল উদ্দিন (বাংলাদেশ বর্ডারগার্ড), জনাব মোঃ ফজল মন্ডল (সাবেক সদস্যসচিব, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি), জনাব মোঃ বারিক মন্ডল (সাবেক সাধারণ সম্পাদক, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি), জনাব মোঃ রেজাউল করিম লালন (চাকুরিজীবি), জনাব মোঃ ইউসুফ আলী (ব্যবসায়ী), এবং জনাব মোঃ হোসেন আলী প্রামানিক (সাবেক সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপি)।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেড.এম তানজিলুর রহমান সুইট, ট্রাফিক ইন্সপেক্টর, বেনাপোল, যশোর। উপস্থাপনায় ছিলেন মোঃ মনিরুজ্জামান মনির, ১নং যুগ্ম-আহ্বায়ক, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদল।

খেলায় অংশ নেয় ইহান ফুটবল একাদশ বনাম ইয়ামিন ফুটবল একাদশ। খেলার রেফারি করেন শাহাদাত, হাসেম,বাবু।দর্শকদের উপস্থিতি ও উৎসাহে মাঠ মুখরিত হয়ে ওঠে।
এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য ছিল স্থানীয় ক্রীড়াচর্চার প্রসার এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা।
খেলার শেষে দুই দলের মাঝে পুরস্কার বিতরণী করা হয় ও এসএসসি কৃতি শিক্ষার্থী মাঝে সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০