সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

পাঁচ দফা জানাযা শেষে সিরাজগঞ্জ পৌর মালসাপাড়া কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার

মোঃ হারুন অর রশিদ খান হাসানঃ
পাঁচ দফা জানাজা নামাজ শেষে শনিবার ( ১৯ জুলাই) বাদ আসর সিরাজগঞ্জ পৌর মালসাপাড়া কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ তাড়াশের টানা চারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থানীয় সরকারের স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান জননেতা আব্দুল মান্নান তালুকদার।
শুক্রবার ( ১৮ জুলাই) সকালে ঢাকার ধানমন্ডি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন বিএনপি দলীয় সাবেক চারবারের সাংসদ আব্দুল মান্নান তালুকদার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার বাদ যহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুম আব্দুল মান্নান তালুকদারে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশে দ্বিতীয় জানাজা নামাজ ও তার গ্রাম ধুবিলে তৃতীয় জানাজ নামাজ ও বাদ যহর রায়গঞ্জের হাইস্কুল মাঠে চতুর্থ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
মরহুম আবদুল মান্নান তালুকদারে শেষ জানাজা নামাজ বাদ আসর সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র এডভোকেট মোকাদ্দেছ আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও মরহুমের দ্বিতীয় ছেলে জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান তালুকদার লেলিন।
পঞ্চমবারের জানাজা নামাজ শেষে পৌর মালসাপাড়া কবরস্থানে তার দাফনকাজ সম্পন্ন করা হয়।মরহুম আবদুল মান্নান তালুকদারের প্রতিটি জানাজা নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০