আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ জুলাই বিপ্লবে নিহত শহিদ আব্দুর রশিদ এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়। শহিদ আব্দুর রশিদ ছিলেন সিরাজগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
৭নং ওয়ার্ড পৌর বিএনপির আয়োজনে,শনিবার (১৯ জুলাই -২০২৫ খ্রিঃ) সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জ পৌরএলাকার কোবদাস পাড়া ঈদগাহ মাঠে উক্ত শোক স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু তিনি তার বক্তব্য বলেন, জুলাই বিপ্লবের আন্দোলনে পুলিশের টিয়ারশেলে নিহত হন শহিদ আব্দুর রশিদ।
এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন,৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ হোসাইন বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান, মুন্সি জাহেদ আলম সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ ,জেলা ছাত্রদলের সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল,সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা এস.এম.জুয়েল রানা প্রমুখ। এ সময়ে আরও বক্তব্য রাখেন,শহিদ আব্দুর রশিদ এর পুত্র মোঃ আবু হানিফ। আরও উপস্থিত ছিলেন, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হেলাল উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময়ে অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের শতশত নেতা-কর্মীরা ও স্থানীয় জন সাধারণ উপস্থিত ছিলেন।






