নাবিউর রহমান চয়ন,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- জুলাই-আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে কাজিপুর উপজেলা, কলেজ, পৌরসভা, ও ইউনিয়ন ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) বাদ জোহর উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করেন তারা।
দোয়া মাহফিল বিষয়ে কাজিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন বলেন, জুলাই-আগস্টে শহীদদের যেই ত্যাগ তা কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের শহীদদের কবরের আজাব মাফ করে দেন। একইসঙ্গে আহতদের সুস্থতা কামনা করছি।
এসময় কাজিপুর উপজেলা ছাত্রদল, কলেজ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






