শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

রতনকান্দি ইউনিয়নে আকস্মিক ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন- জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে আকস্মিক ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন, নগদ অর্থ  ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের  চর চিলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে- জেলা প্রশাসন এবং ত্রাণ ও পূনর্বাসন দপ্তরের পক্ষ থেকে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়। 

 ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবারের মাঝে বিতরণ করা সামগ্রীগুলোর মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য ২৪পিস ঢেউটিন, অর্থ নগদ ৩ হাজার টাকা ও ৫০ কেজি করে  চাউল। ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূণর্বাসনের লক্ষে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এসময়ে তিনি তার  বক্তব্যে তিনি বলেন, আকস্মিক ঘূর্নিঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ইটালি, বাহুকা, চিলগাছা ও চরচিলগাছা গ্রামে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটি অপূরনীয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূণর্বাসনে পাশে থাকবে জেলা প্রশাসন।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  মনোয়ার হোসেনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনসাধারণেরা উপস্থিত ছিলেন ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০