শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ঠাকুরগাঁওয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু !

Download Photocard

পিয়ার আলী,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাছ থেকে পড়ে রাজু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২০ জুলাই ২০২৫খ্রিঃ) সকালে উপজেলার ৭ নং রাতোর ইউপির ভাটপাড়া গ্রামে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ইসলাম সাইফুল ইসলামের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়–নিহত রাজু আহমেদ বাড়ির পাশে ইউক্যালিপটাস গাছ বাধার কাজ করছিলেন। এমন সময় বাঁকা গাছকে সোজা করার উদ্দেশ্যে গাছে ওঠেন।
এক পর্যায়ে গাছের ডাল ভেঙ্গে পড়লে তিনি নিচে পড়ে যান এবং নিচে থাকা কোদালের ওপর আছড়ে পড়েন। এতে কোদালের হাতলটি তার পেটে ঢুকে গেলে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান–বিষয়টা আমি শুনেছি তবে এই ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০