শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোপালগঞ্জে গণগ্রেফতার নয়, ধরা হচ্ছে অপরাধীদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফটোকার্ড

ঢাকা : গোপালগঞ্জে গণগ্রেফতার করা হচ্ছে না। যারা অপরাধের সাথে জড়িত কেবল তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে।
এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আজ দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে গণগ্রেফতার চলছে না। দোষী ছাড়া কাউকেই গ্রেফতার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়কারীদের গ্রেফতার করছে ।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে ঘটনা ঘটেছে। সেটা স্বীকার করছি। রাজনীতিতে অনেক কিছুই ঘটে। তবে এ ঘটনার পরে ব্যবস্থা নেয়া হচ্ছে কি না, সেটাই বড় বিষয়। এ ব্যাপারে গঠিত কমিটি তদন্তের পর সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নির্বাচনের এখনো সময় আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচন সামনে রেখে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ সময় তিনি আরও জানান, গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কারফিউ তুলে নেয়া হয়েছে, যদিও এখনো সেখানে ১৪৪ ধারা বলবৎ আছে। তবে পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে এটিও তুলে নেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশ, সেনাবাহিনী গোপালগঞ্জের পরিস্থিতি বিবেচনায়  ব্যবস্থা গ্রহণ করেছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা  বলেন, আওয়ামী লীগের ডাকা হরতাল পালিত হয়েছে কী-না, তা আপনারাই ভালো বলতে পারবেন। 

তিনি বলেন, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। পুলিশ আগের চেয়ে আরো অনেক সক্রিয়। যেখানে অপরাধ বা অন্যায় হচ্ছে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। দুষ্কৃতিকারীদের কোন ছাড় দেয়া হচ্ছে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০