শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সাতটি চোরাই গরুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃউত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি ট্রাক সিরাজগঞ্জে আটক করে সাতটি চোরাই গরুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ জুলাই)  সকাল ৭টার দিকে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে গরুগুলো উদ্ধার করা হয় বলে জানান যমুনাসেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন- পাবনার ফরিদপুর উপজেলার নেছড়া শিববাড়ি এলাকার রহমত মোল্লার ছেলে মো. রোকন (৩৬) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার চর বনবাড়িয়া গ্রামের গহের আলীর ছেলে মো. শামীম (২৯)।

ওসি আসাদুজ্জামান বলেন, “ঢাকাগামী গরুবাহী মিনি ট্রাকটি যমুনা সেতুর পশ্চিম এলাকায় আসলে সন্দেহ হয়। এ সময় ট্রাকটি থামানোর চেষ্টা করা হলে, চালক সেতু দিয়ে পূর্বদিকে পালানোর চেষ্টা করেন। ওই দিক থেকে বাধা পেয়ে তারা আবার পশ্চিমপাড়ে চলে আসে।

“পরে ট্রাকটি আটক করে ছোট-বড় সাতটি গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রোকনের বিরুদ্ধে পাবনা, নাটোর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় ২০টি এবং শামীমের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।”

এ ঘটনায় মামলা হয়েছে; গরুর প্রকৃত মালিকদের সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০