নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কোমলমতি শিশু কিশোরদের বিনোদিত করতে প্রমত্তা যমুনা নদীপাড়ের চায়না বাঁধের তিন ও চারের বিস্তীর্ণ এলাকায় একটি আধুনিক যমুনা শিশুপার্ক নামে একটি পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বুধবার ( ২৩ জুলাই ২০২৫ খ্রিঃ) দুপুরে এর সত্যতা নিশ্চিত করে জানান, আজকে।বেলা সাড়ে এগারো ঘটিকার সময় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের জেলা প্রশাসকের অফিসে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমেকর্মীদের সাথে সভা করে তাদের মতামত জানতে চাইলে সবাই জেলা প্রশাসক এর এই মহতী উদ্যোগ কে স্বাগত জানিয়ে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন সহ যমুনা শিশুপার্ক নির্মাণের সকল প্রকার সহযোগিতর কথা জানান।
তিনি আরো জানান,সিরাজগঞ্জের শিশুরা মৌলিক অধিকারের পাশাপাশি বিনোদনও পেতে তাদের জন্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের যমুনা নদীপাড়ে আধুনিক শিশুপার্ক নির্মাণের উদ্যোগ এ যেন এক খুশির ঝর্ণাধার বয়ে বেড়াচ্ছে সকলের হ্নদয় মনে। শিশুরা মৌলিক অধিকারের পাশাপাশি বিনোদনও পেতে চায়। পড়াশোনার পাশাপাশি শিশুরা বিনোদিত হলে, তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়,সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম,
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম,জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী সাংবাদিক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের ছাত্র সমন্বয়ক সজিব সরকার ও মুনতাসীর মেহেদী হাসান।






