সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সিরাজগঞ্জে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের,কোরআন খানি,শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ হারুন অর রশিদ খান হাসান :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে কোরআনখানি, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বাদ মাগরিব সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনের হলরুমে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় সংগঠনটি এ কর্মসূচি পালন করে।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সিরাজগঞ্জ ইউনিটের প্রেসিডেন্ট এডভোকেট শহীদুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান।
আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক।
আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মোনায়েম খান ও মাকসুদা খাতুন।অনুষ্ঠানের সভাপতি এডভোকেট শহীদুল ইসলাম
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদ পরিবারকে পাঁচকোটি টাকার ক্ষতিপূরণ, আহতদের সরকারি ব্যবস্থাপনায় বিদেশে চিকিৎসা সহ প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা ক্ষতি পূরণের দাবী জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন প্রেসক্লাবের সদস্য রফিউল আলম বাবুল এবং নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা।
পরে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে ফাতেহা শরীফ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন।
দোয়া মাহফিল সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০