শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

‘ভোট দিলেই বেহেশত পাবেন’ বলে দেশের জনগণের কাছে প্রচার প্রচারনা করা হচ্ছে- শেখ মোঃ এনামুল হক

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইসলামিক দল ‘ভোট দিলেই বেহেশত পাবেন’ বলে দেশের জনগণের কাছে প্রচার প্রচারনা করছে। বেহেশতের টিকিট কে পাবে, তা শুধু মহান রব্বুল আলামিন জানে। কাকে বেহেশত দিবেন, কাকে জাহান্নাম দিবে, তা একমাত্র মহান রব্বুল আলামিন নির্ধারন করবেন। কোন মানুষই কে জান্নাত, কে জাহান্নামে যাবে, তা নির্ধারন করতে পারে না। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইসলামিক দল দেশে গুজব ছড়াচ্ছে যে, অমুক মার্কাই ভোট দিলেই, জান্নাত। এই মুনাফিকি কথাগুলো কুরআন হাদিস দিয়ে জনগণকে বুঝাতে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এখন বেশি প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখার কমিটি গঠন করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, ৯০% মুসলিম দেশে আলেম-ওলামাদের গুরুত্ব অনুধাবন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছে।
(২৫ জুলাই ২০২৫), শুক্রবার, সকাল ১০টায় কাজিপুর উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখা গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাজী আবু বক্কার সিদ্দিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক হাফেজ মাও: আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ হাফেজ মাও: নুরনবী হোসাইনী, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লিটন, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক হাফেজ মা: জুবায়ের আহম্মেদ, কাজিপুর উপজেলা ওলামা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাও: বদিউর রহমান মজনু শুভগাছা ইউনিয়নের হাফেজ এরশাদ, মাইজবাড়ির ইউনিয়নের আব্দুর রাজ্জাক, নিশিন্তপুর ইউনিয়ন ওলামা দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, মাও: আবুল কাশেম প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর শাখার সাবেক সাধারন সম্পাদক মাও: মজনু সেখ এর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত করেন মাও: আনোয়ার হোসেন। কাজিপুরে ওলামা দলের কমিটি গঠনে মতবিনিময় সভায় কাজিপুর ওলামা দলের নেতৃবৃন্দ সহ কাজিপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০